ডিজিটাল ডাকঘর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ মন্ত্রীর
ডিজিটাল ডাকঘর বিনির্মাণে উদ্যোগ বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাকের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানে তাদিগ দিয়ে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় জিপিও মিলনায়তনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দিয়েছেন তিনি।
‘ডিজিটাল বাংলাদেশে ডাকঘরকে ডিজিটাল করতেই হবে’ এমন দৃঢ় উচ্চারণের মাধ্যমে মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডাক কর্মচারীদের একটি নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে।’। একইসঙ্গে ‘ডাকঘর ডিজিটাল হলে দুর্নীতি থাকবে না’ বলেও সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান ডাক বিভাগের দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধে ডাক বিভাগের কর্মীদের অবদানের জন্য অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এছাড়া বক্তব্য রাখেন ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজউদ্দিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার।
স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশ অপ্রতিরুদ্ধ অগ্রগতি হয়েছে উল্লেখ করে ডাক অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আমাদের সময় হয়েছে ডিজিটাল ডাকঘর কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ ও ডিজিটাল ডাকঘর কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ডাকঘরের হারানো গৌরব ফিরিয়ে আনা